বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করছি: সাইফুল হক
বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করছি: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে আবারও রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা দেখা দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিতিশীলতা দৃশ্যমান নয়, বরং জনপরিসরে বিএনপির আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।

সভায় বক্তব্য

রোববার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন। সাইফুল হক বলেন, বিপুল জনসমর্থন নিয়ে সরকার গঠনের দুই মাস না যেতেই ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে শুরু করেছে। সংসদের ভেতরে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও বাইরে জনগণের মধ্যে আস্থা তৈরি করতে পারছে না বিএনপি।

সংস্কার ইস্যুতে ব্যর্থতা

তিনি আরও বলেন, সংস্কার ইস্যুতে স্পষ্ট অবস্থান তুলে ধরতে ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এতে করে বিএনপি তাদের অর্জনের একটি অংশ বিরোধীদের হাতে তুলে দিচ্ছে। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে বিদ্যমান সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে হবে। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বেলজিয়ামভিত্তিক ক্রাইসিস গ্রুপের একটি প্রতিবেদনের উল্লেখ করে সাইফুল হক বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে দেশ আবারও বড় ধরনের বিপর্যয়ের ঝুঁকিতে পড়তে পারে। তবে তিনি আশা প্রকাশ করে বলেন, সরকার জনগণের প্রত্যাশা ধারণ করে গণতান্ত্রিক উত্তরণে ভূমিকা রাখবে।

সভায় অন্যান্য আলোচনা

সভায় দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সজীব সরকার রতন, মাহবুবুল করিম টিপু, রাশিদা বেগম, সাইফুল ইসলামসহ আরও অনেকে অংশ নেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এছাড়া সভায় গ্রামাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেলের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দ্রুত এ সংকট সমাধান না হলে বোরো আবাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হয়।