গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলের ৫ দিনের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য জাতীয় সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কারে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে পাঁচ দিনের ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগ, লিফলেট বিতরণ, সেমিনার ও বিক্ষোভ।


