শিশুদের গেম আসক্তি নিয়ন্ত্রণে ফোন সেটিংসের কার্যকর ভূমিকা
বর্তমান যুগে শিশুদের মধ্যে অনলাইন গেমের প্রতি ঝোঁক ক্রমাগত বাড়ছে, যার ফলে দীর্ঘ সময় স্ক্রিনের সামনে কাটানো এখন একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিমিতভাবে গেম খেলা বিনোদন বা শিক্ষামূলক মাধ্যম হতে পারে, কিন্তু অতিরিক্ত ব্যবহার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই সমস্যা সমাধানে অভিভাবকরা স্মার্টফোনের বিল্ট-ইন নিয়ন্ত্রণ সুবিধা ব্যবহার করে সহজেই গেমের সময় সীমিত করতে পারেন।
আইফোন ও অ্যান্ড্রয়েডের নিয়ন্ত্রণ ফিচার
আইফোন বা আইপ্যাডে স্ক্রীন টাইম ফিচার এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল ব্যবহার করে দৈনিক অ্যাপ ব্যবহারের সময় পর্যবেক্ষণ ও সীমা নির্ধারণ করা সম্ভব। এই সুবিধাগুলো গেম বা বিনোদনমূলক অ্যাপের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দিতে সাহায্য করে। পাশাপাশি, নতুন অ্যাপ ইনস্টল বা অননুমোদিত কেনাকাটা নিয়ন্ত্রণের ব্যবস্থাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
আইফোন/আইপ্যাডে স্ক্রীন টাইম সেটআপ
- আইফোনের সেটিংস অপশনে যান।
- স্ক্রিন টাইম ফিচার চালু করুন।
- অ্যাপ লিমিট অপশন নির্বাচন করুন।
- গেম বা নির্দিষ্ট অ্যাপ বেছে নিয়ে দৈনিক সময়সীমা সেট করুন।
- প্রয়োজন অনুযায়ী ডাউনটাইম ব্যবহার করে নির্দিষ্ট সময়ে সব গেম বন্ধ রাখুন।
অ্যান্ড্রয়েডে ডিজিটাল ওয়েলবিয়িং সেটআপ
- সেটিংস মেনুতে যান।
- ডিজিটাল ওয়েলবিয়িং অ্যান্ড পারেন্টাল কন্ট্রোল খুলুন।
- ড্যাশবোর্ড থেকে গেম অ্যাপ নির্বাচন করুন।
- অ্যাপ টাইমার ব্যবহার করে সময়সীমা নির্ধারণ করুন।
- ফোকাস মোড চালু করে নির্দিষ্ট সময়ে শুধু প্রয়োজনীয় অ্যাপ ব্যবহারের সুযোগ রাখুন।
অতিরিক্ত করণীয় পরামর্শ
- সন্তানের সঙ্গে নিয়মিত আলোচনা করুন এবং সময়সীমার প্রয়োজনীয়তা বোঝান।
- বিকল্প বিনোদনের ব্যবস্থা করুন, যেমন বই পড়া, আউটডোর খেলা বা সৃজনশীল কাজে উৎসাহিত করুন।
- নিয়মে দৃঢ় থাকুন, তবে অতিরিক্ত কঠোরতা এড়িয়ে চলুন যাতে সম্পর্কে টানাপোড়েন না হয়।
স্মার্টফোনের সঠিক সেটিংস ব্যবহার করলে শিশুদের গেম আসক্তি নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। এটি তাদের পড়াশোনা ও স্বাস্থ্যকর কর্মকাণ্ডে আরও মনোযোগী হতে সাহায্য করে, যা সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
