বাম্পার ফলনেও দাম নেই: পাহাড়ে পচে যাচ্ছে কাঁঠাল
বাম্পার ফলনেও দাম নেই: পাহাড়ে পচে যাচ্ছে কাঁঠাল

রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। কিন্তু সেই ফলন কৃষকের মুখে হাসি ফোটাতে পারেনি। বাজারে দাম না পাওয়া, পরিবহন ব্যবস্থার অভাবে এবং টানা বৃষ্টির কারণে বিপুল পরিমাণ কাঁঠাল পচে নষ্ট হচ্ছে। কাপ্তাই হ্রদের পাড়ে জমে আছে পচা কাঁঠালের বিশাল স্তূপ।

বিক্রির অভাবে পচছে কাঁঠাল

পাহাড়ি পথ বেয়ে কাঁধে থুরুং (বাঁশের ঝুড়ি) আর হাতে কাঁঠাল নিয়ে হাটে আসছেন কৃষকেরা। কিন্তু ভালো দামের আশায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেও অধিকাংশ কাঁঠাল বিক্রি হচ্ছে না। নৌকায় সাজানো কাঁঠালের পসরা নিয়ে ক্রেতার অপেক্ষা যেন শেষ হয় না। বিক্রি না হওয়া কাঁঠালের স্তূপ বাজারের এক কোণে জমে আছে। রোদ-বৃষ্টি থেকে বাঁচাতে কলাপাতা দিয়ে ঢেকে রাখা হলেও নষ্ট হওয়ার আশঙ্কা কাটছে না।

নষ্ট কাঁঠালের স্তূপ ও অপচয়

কাপ্তাই হ্রদের পাড়ে পচে যাওয়া কাঁঠালের বিশাল স্তূপ দেখা গেছে। টানা বৃষ্টি আর অব্যবস্থাপনায় কৃষকের পরিশ্রম হারিয়ে যাচ্ছে। হ্রদের জলে ভাসছে অসংখ্য পচা কাঁঠাল। কিছু মানুষ পচা কাঁঠাল থেকে এখনো খাওয়ার উপযোগী অংশ সংগ্রহ করছেন। এক নারী পচা কাঁঠাল থেকে ভালো বিচি আলাদা করছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গাছেই পচছে কাঁঠাল

বিক্রির অভাবে বা সংগ্রহের সুযোগ না পেয়ে পাহাড়ের গাছেই পচে কালো হয়ে ঝুলছে কাঁঠালের ছড়া। বাম্পার ফলনের মৌসুম শেষ হচ্ছে কৃষকের দীর্ঘশ্বাসে। কৃষকেরা বলছেন, পরিবহন খরচ বেশি হওয়ায় এবং বাজারে চাহিদা না থাকায় কাঁঠাল তোলার খরচই উঠছে না। ফলে অনেক কৃষক গাছেই ফল পচতে দিচ্ছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ