ওমানে হামলায় জাহাজে ১১ ভারতীয়, নিখোঁজ ১, উদ্ধার ১০
ওমানে হামলায় জাহাজে ১১ ভারতীয়, নিখোঁজ ১, উদ্ধার ১০

ওমানের জলসীমায় জাহাজ হামলা: ভারতীয় নাগরিকদের অবস্থা

ওমানের পূর্বাঞ্চলীয় জলসীমায় হামলার শিকার হওয়া একটি বাণিজ্যিক জাহাজে ভারতের ১১ জন নাগরিক ছিলেন বলে জানিয়েছে নয়াদিল্লি। বার্তা সংস্থা এএফপি রোববার (১২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে। এই হামলার ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে হামলা-পাল্টা হামলা চলছে।

উদ্ধার অভিযান ও ক্ষয়ক্ষতি

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, 'জাহাজে থাকা ১১ ভারতীয় নাগরিকের মধ্যে এ পর্যন্ত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো একজন ভারতীয় নাগরিক নিখোঁজ আছেন। রোববার ভোরে ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সি হামলার শিকার হওয়ার পর উদ্ধার অভিযান শুরু হয়েছে।' মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আগুন ও ইঞ্জিন কক্ষের ক্ষতির কারণে জাহাজটি অচল হয়ে পড়েছে।

হামলার দায় ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া

সেন্টকম এ হামলার জন্য তেহরানকে দায়ী করেছে। ব্রিটিশ নৌযান চলাচল সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, নাবিকরা আক্রান্ত জাহাজ পরিত্যাগ করে লাইফবোটে আশ্রয় নিয়েছেন। সংস্থাটি আরও জানায়, হামলার ঘটনাটি ওমানের প্রায় ১৭ কিলোমিটার (১০ মাইল) পূর্বে ঘটেছে। তেহরান আজ রোববার (১২ জানুয়ারি) হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন হামলার জবাবে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে ইরান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভারতের উদ্বেগ ও আহ্বান

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, 'এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাগুলো অত্যন্ত উদ্বেগজনক। এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইন অনুসারে এ অঞ্চলের আন্তর্জাতিক নৌপথে অবাধ ও বাধাহীন নৌচলাচল যত দ্রুত সম্ভব পুনঃস্থাপন করতে হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ