পদ্মা নদীতে ধরা পড়া ৪০ কেজি কাতলা মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি
পদ্মা নদীতে ৪০ কেজি কাতলা মাছ ৪৬ হাজার টাকায় বিক্রি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৪০ কেজি ওজনের একটি বিশাল কাতলা মাছ। শনিবার (১১ জুলাই) বিকেলে ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর রায়টা পাথরঘাট এলাকায় মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার বিকেলেও জেলে মুরাদ কয়েকজন সহযোগীকে নিয়ে পদ্মা নদীতে বেড়াজাল ফেলেন।

জালে ধরা পড়া বিশাল কাতলা

বিকেল পাঁচটার দিকে জালে অস্বাভাবিক নড়াচড়া টের পেয়ে তারা ধারণা করেন বড় কোনো মাছ আটকা পড়েছে। পরে জাল তীরে তোলার পর দেখা যায়, তাতে ধরা পড়েছে বিশাল আকৃতির একটি কাতলা মাছ। খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়দের অনেকেই জানান, পদ্মা নদীর এ অংশে এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা তাদের স্মরণে নেই।

মাছ বিক্রি ও ক্রয়

পরে ভেড়ামারা উপজেলার বাসিন্দা রিপন আলী ও তার কয়েকজন বন্ধু মিলে মাছটি কিনে ভাগ করে নেন। তারা জানান, মাছটির ওজন প্রায় ৪০ কেজি। প্রতি কেজি ১ হাজার ১৫০ টাকা হিসেবে মোট ৪৬ হাজার টাকায় মাছটি কেনা হয়েছে। স্থানীয়দের মতে, এত বড় কাতলা মাছ ধরা পড়ার ঘটনা বিরল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ