প্রকৃতির দুর্যোগে বিপর্যস্ত দেশ: ইরফান সাজ্জাদের মানবিক আহ্বান
প্রকৃতির দুর্যোগে বিপর্যস্ত দেশ: ইরফান সাজ্জাদের আহ্বান

প্রকৃতির দুর্যোগে বিপর্যস্ত দেশের বিভিন্ন অঞ্চল। বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের চিত্র ছড়িয়ে পড়লেও কিছু এলাকার পরিস্থিতি নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে না—এমন আক্ষেপ জানিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের মানুষের দুর্দশা তুলে ধরে সবার সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

ইরফান সাজ্জাদের পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ইরফান সাজ্জাদ লিখেছেন, “আমার চট্টগ্রাম ভালো নাই..! বাঁশখালী, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোনো আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে!”

চট্টগ্রামের মানুষ অতীতে দেশের অন্য অঞ্চলের দুর্যোগে যেভাবে পাশে দাঁড়িয়েছিল, সেটিও স্মরণ করেন এই চট্টগ্রামে জন্ম নেয়া অভিনেতা। তিনি লিখেছেন, “কুমিল্লা, নোয়াখালি, ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল তা নিয়ে তাদের উদ্ধার করতে গিয়েছিল। আজকে এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নাই, কোনো আওয়াজ নাই।”

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিজের এলাকার মানুষের দুর্দশা তুলে ধরে সবার দৃষ্টি আকর্ষণ করে শেষে তিনি লেখেন, “আল্লাহ আপনি রহম করেন।”

মেহজাবিন চৌধুরীর দোয়া ও আহ্বান

দেশের বন্যাকবলিত মানুষের জন্য দোয়া ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সন্তান অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। তিনি লিখেছেন, দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তার আন্তরিক দোয়া রয়েছে। যারা প্রিয়জন, ঘরবাড়ি কিংবা জীবিকা হারিয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দেন—এমন প্রার্থনাও করেন তিনি।

মেহজাবিন আরও বলেন, যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলসভাবে কাজ করছেন, তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো উচিত। পাশাপাশি সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তানজিম সাইয়ারা তটিনীর বার্তা

অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা এখন পানির নিচে। হাজারো ঘরবাড়ি তলিয়ে গেছে, অনেক মানুষ ছাদে বা আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন কাটাচ্ছেন।

তটিনী বলেন, যারা ভালো আছেন, তাদের দায়িত্ব দুর্গত মানুষের পাশে দাঁড়ানো। সামর্থ্য অনুযায়ী এক প্যাকেট শুকনো খাবার বা এক বোতল পানিও বন্যার্ত মানুষের জন্য বড় সহায়তা হতে পারে। পাশাপাশি সবাইকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার এবং অন্যদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।