মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই এও/অফিসার পদে নিয়োগ
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘এও/অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৪ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। বিভাগ: অ্যাকাউন্টস, কমপ্লায়েন্স অ্যান্ড রিপোর্টিং। পদের নাম: এও/অফিসার। পদসংখ্যা নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান অথবা স্নাতকোত্তর ডিগ্রি। অভিজ্ঞতা প্রযোজ্য নয়; ফ্রেশার প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। বেতন আলোচনা সাপেক্ষে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কর্মস্থল ও আবেদনের নিয়ম

চাকরির ধরন ফুল টাইম। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। বয়স নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকা জেলা।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়: ৪ জুলাই ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ