সমাজসেবা অধিদপ্তরে ১ হাজার ৪৮৫ শূন্য পদে নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তর (ডিএসএস) সম্প্রতি ‘সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি’ প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ১৩ থেকে ২০তম গ্রেডে ৫২ ক্যাটাগরির পদে মোট ১ হাজার ৪৮৫ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
এর আগে ২০২৪ সালের ২৭ মার্চ ও একই বছরের ৯ জুনের বিজ্ঞপ্তির পদগুলোতে যারা আবেদন করেছিলেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। প্রতিষ্ঠানটির নাম সমাজসেবা অধিদপ্তর (Department of Social Services-DSS)। আবেদনের মাধ্যম শুধু অনলাইনে (টেলিটকের মাধ্যমে)। আবেদন শুরুর তারিখ ২ জুন ২০২৬ সকাল ১০টা এবং শেষের তারিখ ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা।
পদগুলোর বিস্তারিত তথ্য
পদগুলোর নাম, ধরন, পদসংখ্যা ও বেতন স্কেল নিম্নরূপ:
- প্রধান সহকারী: ১৮টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- কম্পিউটার অপারেটর: ৪টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর: ৫টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- সহকারী শিক্ষক: ৩টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
- ইনস্ট্রাক্টর: ২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স: ৩টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- স্টেরিও টাইপিং মেশিন অপারেটর: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- ফিল্ড সুপারভাইজার: ৩০টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- গ্র্যাজুয়েট টিচার: ১৪টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- প্রজেকশনিস্ট: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- ট্রেড ইনস্ট্রাক্টর: ২টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৭৬টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ডাটা এন্ট্রি অপারেটর: ৩৫টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- হিসাব সহকারী: ৮টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- হিসাব সহকারী: ১১টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- স্টোরকিপার: ৪টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- টেলিফোন অপারেটর: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- বেঞ্চ সহকারী: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- নার্স: ৮টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- কম্পাউন্ডার: ৪৬টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- গাড়িচালক: ২টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- সহকারী প্রজেকশনিস্ট: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ডার্করুম টেকনিশিয়ান: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ওয়াসারম্যান: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- কটেজ মাদার: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- সমাজকর্মী (ইউনিয়ন): ৩১২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- সমাজকর্মী (পৌর): ১২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- বড় ভাইয়া: ২৫টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- খালাম্মা: ৩৩টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষক: ৭টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ট্রেড ইনস্ট্রাক্টর: ১৭টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- ধর্মীয় শিক্ষক: ২টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- কেয়ারটেকার: ১টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)
- ফটোকপি অপারেটর: ২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
- কারিগরি প্রশিক্ষক (উপজেলা): ১৫৭টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)
- হেলপার: ২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- ফিডার অ্যাটেনডেন্ট: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- আয়া: ৫টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- অ্যাটেনডেন্ট: ২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- দারোয়ান: ৪টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- নিরাপত্তাপ্রহরী: ১৫টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- বাবুর্চি: ২০টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- সহকারী বাবুর্চি: ২টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- মালি: ১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- পরিচ্ছন্নতাকর্মী: ৪টি পদ (অস্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- অফিস সহায়ক: ৪৭৮টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
- বার্তাবাহক: ২১টি পদ (স্থায়ী, রাজস্ব), বেতন ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
আবেদনের যোগ্যতা ও শর্তাবলি
চাকরির ধরন পূর্ণকালীন (স্থায়ী/অস্থায়ী)। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়স ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে)। তবে ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭-৩১ ও ৩৬ নম্বর পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন ফি ও পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি টেলিটক প্রি–পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ ১ থেকে ৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩৮ থেকে ৫২ নম্বর পদের জন্য ৫৬ টাকা এবং সব পদের অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬, বিকেল ৫টা। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।



