ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘অফিসার/অ্যাসোসিয়েট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই নিয়োগটি ব্যাংকের এমপ্লয়ী রিলেশনস বিভাগের জন্য।
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া প্রার্থীর ঢাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে। পদটির জন্য ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
আবেদনের নিয়ম ও শেষ সময়
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১২ জুলাই ২০২৬। পদসংখ্যা নির্ধারিত নয়। চাকরির ধরন ফুল টাইম এবং নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল যেকোনো স্থান হতে পারে।



