বাংলাদেশ নৌবাহিনী ১০২টি শূন্য বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ অস্থায়ী ভিত্তিতে দেওয়া হবে এবং ১৮ থেকে ৩২ বছর বয়সি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
পদের বিবরণ
মোট ৭টি ক্যাটাগরিতে পদগুলো বিভক্ত। প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বেতন কাঠামো নিচে উল্লেখ করা হলো:
১. হাইলি স্কিল্ড মিস্ত্রি
পদসংখ্যা ১৭টি। বেতন ১০,২০০ টাকা। যোগ্যতা: উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) বা সমমানের সার্টিফিকেটসহ ১ বছরের অভিজ্ঞতা, অথবা মাধ্যমিক (ভোকেশনাল)সহ ৩ বছরের অভিজ্ঞতা, অথবা মাধ্যমিক সার্টিফিকেটসহ ট্রেড কোর্স ও ১ বছরের অভিজ্ঞতা।
২. হাইলি স্কিল্ড (গ্রেড-১)
পদসংখ্যা ১২টি। বেতন ৯,৭০০ টাকা। যোগ্যতা পূর্বের মতোই।
৩. হাইলি স্কিল্ড (গ্রেড-২)
পদসংখ্যা ১৪টি। বেতন ৯,৩০০ টাকা। যোগ্যতা একই রকম।
৪. স্কিল্ড গ্রেড
পদসংখ্যা ২৩টি। বেতন ৯,০০০ টাকা। যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেটসহ ট্রেড কোর্স, অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল)সহ অভিজ্ঞতা।
৫. সেমি স্কিল্ড (গ্রেড-১)
পদসংখ্যা ১৮টি। বেতন ৮,৮০০ টাকা। যোগ্যতা স্কিল্ড গ্রেডের অনুরূপ।
৬. সেমি স্কিল্ড (গ্রেড-২)
পদসংখ্যা ১২টি। বেতন ৮,৫০০ টাকা। যোগ্যতা: মাধ্যমিক সার্টিফিকেটসহ ট্রেড কোর্স, অথবা মাধ্যমিক (ভোকেশনাল) সার্টিফিকেট।
৭. অদক্ষ শ্রমিক
পদসংখ্যা ৬টি। বেতন ৮,২৫০ টাকা। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট, কারিগরি কোর্স সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনের নিয়মাবলী
আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র ও সনদের মূলকপি এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড বরাবর জমা দিতে হবে। আবেদন ফি: ১ থেকে ৬ নং পদের জন্য ১০০ টাকা এবং ৭ নং পদের জন্য ৫০ টাকা। ট্রাস্ট ব্যাংক পিএলসি, নেভাল বেইস শাখা, চট্টগ্রামে ব্যাংক ড্রাফট করতে হবে।
নির্বাচনী পরীক্ষা
নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ ২০২৬, সকাল ৯টায়। স্থান: নেভী হাসপাতাল গেইট (বানৌজা ঈসা খান), নিউমুরিং, চট্টগ্রাম।
এই নিয়োগ অস্থায়ী প্রকৃতির, বেতন বৃদ্ধি ও পেনশনযোগ্য নয়, তবে চাকরি নবায়নের সুযোগ রয়েছে। প্রার্থীদের ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করা যেতে পারে।
