বাংলাদেশের অর্ধেক তরুণের চাকরি নেই: বিশ্বব্যাংক
বিশ্বব্যাংকের এক ভাইস প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশের প্রায় অর্ধেক তরুণ চাকরির বাজারে প্রবেশ করেও চাকরি পাচ্ছে না। আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিসংখ্যানে যুব বেকারত্ব ১৪% দেখালেও বিশ্বব্যাংকের এই তথ্য ভিন্ন চিত্র তুলে ধরছে।


