বিমানের ওভারটাইমে তুঘলকি: কেউ মসজিদে, কেউ রেস্ট রুমে ঘুমান, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইমে তুঘলকি: কেউ মসজিদে ঘুমান, মাসে গচ্চা দেড় কোটি

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলা ট্রিবিউনে প্রকাশিত বেশ কিছু প্রতিবেদন পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে। নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন ও বিনোদন—প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। আলোচিত সংবাদগুলোর সংকলন তুলে ধরা হলো।

বিমানের ওভারটাইমে তুঘলকি কারবার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওভারটাইম ডিউটি নিয়ে চলছে তুঘলকি কারবার। ওভারটাইম ডিউটি করতে এসে কেউ ঘুমাচ্ছেন রেস্ট রুমে, আবার কেউ মসজিদে। অনেকে আবার উপস্থিতির সই দিয়ে চলে যান। এতে করে প্রতি মাসে দেড় কোটি টাকা গচ্চা যাচ্ছে।

সীতাকুণ্ডে শিশু হত্যা: মৃত্যুদণ্ড আসামির

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা ইরা মণিকে শ্বাসনালি কেটে হত্যার ঘটনায় একমাত্র আসামি বাবু শেখের (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শিশুটির হত্যার কারণ ও খুনি পাশের ঘরেই থাকত বলে জানা গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কক্সবাজারে হোটেল বুকিং বাতিল ৫০ হাজার পর্যটকের

টানা চার দিনের বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও উত্তাল সাগরের প্রভাবে কার্যত স্থবির হয়ে পড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার। গত চার দিনে প্রায় ৫০ হাজার পর্যটক তাদের হোটেল বুকিং বাতিল করেছেন।

ইরান-মার্কিন পাল্টাপাল্টি হামলা: শান্তি আলোচনার ভবিষ্যৎ কী?

ভেস্তে যাওয়ার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর শান্তি আলোচনা। বুধবার প্রথম দিনের পর দ্বিতীয় দফায় ইরানের ওপর আরও বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বৃহস্পতিবার ভোরে ইরানের রাজধানী তেহরানের বেশ কয়েকটি এলাকায় এ হামলা চালানো হয়।

স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরের প্রথম সপ্তাহে ভোট

আগামী অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই ভোটগ্রহণ শুরু হতে পারে। হাওর অঞ্চল দিয়ে ভোট শুরু করার পরিকল্পনা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ফ্রান্সকে হুঁশিয়ারি মরক্কোর: লক্ষ্য শুধু বিশ্বকাপ

বিশ্বকাপে এবার দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। গতবারের সেমিফাইনালিস্টরা এবারও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। আবারও তাদের সামনে ফ্রান্স, যাদের কাছে হেরে গতবার বিদায় নিতে হয়েছিল। তবে এবার ভিন্ন কিছুর জানান দিচ্ছে আশরাফ হাকিমিরা।

বিশ্বকাপ ফাইনালে এক মঞ্চে ৪ মহাতারকা

ফুটবলের বিশ্বকাপ মানেই বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল শুধু ফুটবল নয়, বিনোদনের ইতিহাসেও নতুন অধ্যায় লিখতে যাচ্ছে। ২০০ কোটি দর্শকের সামনে এক মঞ্চে পারফর্ম করবেন চার মহাতারকা।

সরকারি অনুদানের চলচ্চিত্রে নতুন শর্ত

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে নতুন শর্ত নির্ধারণ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এখন থেকে অনুদানপ্রাপ্ত কোনও চলচ্চিত্রের ৮০ শতাংশ শুটিং সম্পন্ন না হলে তৃতীয় কিস্তির অর্থ ছাড় করা হবে না।