বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের ১১ দফা পরিকল্পনা ঘোষণা
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান তার প্রথম কর্মদিবসেই ১১ দফা পরিকল্পনা ঘোষণা করেছেন। এই পরিকল্পনায় অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যাংকিং খাতের সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।


