ঈদের আগে মুরগির দামে অস্বস্তি, এক সপ্তাহে ৫০ টাকা বৃদ্ধি
ঈদের আগে রাজধানীর বাজারে ব্রয়লার মুরগির দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। গত সপ্তাহে প্রতি কেজি ১৭০-১৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ২৩০ টাকায় উঠেছে। সরবরাহ কম ও চাহিদা বাড়ায় দাম বৃদ্ধির পেছনে এই কারণগুলো দায়ী বলে জানিয়েছেন বিক্রেতারা।


