বাকৃবিতে স্বয়ংক্রিয় আলু বাছাই যন্ত্র: ঘণ্টায় ৫০০ কেজি, খরচ ১২ পয়সা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্বয়ংক্রিয় আলু বাছাইকরণ যন্ত্র নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যন্ত্রটি ঘণ্টায় ৫০০ কেজির বেশি আলু বাছাই করতে পারে, প্রতি কেজিতে খরচ মাত্র ১২ পয়সা, যা সনাতন পদ্ধতির চেয়ে ৭০ গুণ সাশ্রয়ী।


