বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের জন্য কেপ ভার্দের গোলরক্ষকের নামে নতুন প্রজাতির শামুকের নামকরণ
কেপ ভার্দের গোলরক্ষকের নামে নতুন প্রজাতির শামুকের নামকরণ

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিরল এক সম্মান পেলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সদ্য আবিষ্কৃত এক নতুন প্রজাতির সামুদ্রিক শামুক তার নামেই নামকরণ করা হয়েছে।

নতুন প্রজাতির শামুক আবিষ্কার

ক্যারিবীয় সাগরে ছোট আকারের লাল রঙের এই শামুক আবিষ্কার করেছেন জীববিজ্ঞানী হেসুস ওর্তেয়া। এরপর ৪০ বছর বয়সী ভোজিনহার সম্মানে এর নাম রাখা হয় ‘অ্যালডিসা ভোজিনহা’।

বিশ্বকাপে কেপ ভার্দের ঐতিহাসিক সাফল্য

বিশ্বকাপে ভোজিনহার অনবদ্য পারফরম্যান্সে ভর করেই ইতিহাস গড়ে কেপ ভার্দে। আফ্রিকার ক্ষুদ্র এই দেশটি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়া ইতিহাসের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। শুধু তাই নয়, তারা গ্রুপ পর্বও উতরে যায় এবং শেষ ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত কঠিন লড়াইয়ে রাখে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় কেপ ভার্দে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নামকরণের কারণ

আবিষ্কার নিয়ে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে ওভিয়েদো বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ওর্তেয়া জানান, বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে ভোজিনহার অসাধারণ অবদান স্মরণীয় করে রাখতেই তিনি এই নাম বেছে নিয়েছেন।

এছাড়া নামকরণের পেছনে আরেকটি প্রতীকী কারণও তুলে ধরেন তিনি। ভোজিনহার সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্স ছিল স্পেনের বিপক্ষে। যে দলটির ডাকনাম ‘লা রোহা’ (দ্য রেড ওয়ান)। তাই নতুন প্রজাতিটির লাল রঙকেও সেই কীর্তির প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ওর্তেয়া।

এমন ব্যতিক্রমী মেলবন্ধন অবশ্য ওর্তেয়ার জন্য নতুন নয়। এর আগে তিনি কোস্টারিকার সাবেক গোলরক্ষক কেইলর নাভাস এবং স্পেনের ক্লাব স্পোর্টিং গিহনের কিংবদন্তি স্ট্রাইকার কুইনির নামেও নতুন প্রজাতির নামকরণ করেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ