অপু-বুবলীর অমিলের মাঝে মিল: ব্রাজিলের প্রতি ভালোবাসা
অপু-বুবলীর অমিলের মাঝে মিল: ব্রাজিলের প্রতি ভালোবাসা

ঢালিউডের দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত নানা বিষয় প্রায় আলোচনায় আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা এই দুই তারকাকে অনুসরণ করেন, তাঁরা জানেন, দুজনের সম্পর্ক খুব একটা উষ্ণ নয়। বিভিন্ন সময় তাঁদের ফেসবুক পোস্ট, মন্তব্য কিংবা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে পরোক্ষ খোঁচা ও মতপার্থক্যের আভাস মিলেছে।

দুই মেরুর অবস্থান

কখনো ব্যক্তিগত জীবন, কখনো ক্যারিয়ার কিংবা পারিবারিক প্রসঙ্গ—বিভিন্ন ইস্যুতে অপু ও বুবলীর অবস্থান দুই মেরুতে। ফলে ভক্ত-অনুরাগীদের কাছেও তাঁদের সম্পর্ককে ঘিরে কৌতূহলের শেষ নেই। তবে এত অমিলের মধ্যেও একটি জায়গায় এসে যেন এক হয়ে গেলেন দুই নায়িকা। আর সেটি হলো ফুটবল বিশ্বকাপ এবং ব্রাজিল দলের প্রতি তাঁদের ভালোবাসা।

ফুটবল উন্মাদনায় তারকারা

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশও ফুটবল–উন্মাদনায় মেতে আছে, তখন নিজেদের প্রিয় দল নিয়ে সরব দেশের তারকারা। সেই তালিকায় রয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। মজার বিষয় হলো, যাঁদের নিয়ে প্রায়ই দ্বন্দ্ব কিংবা দূরত্বের আলোচনা হয়, সেই দুই অভিনেত্রীই এবার প্রকাশ্যে জানিয়েছেন ব্রাজিলের প্রতি তাঁদের ভালোবাসা ও সমর্থনের কথা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বুবলীর ব্রাজিল প্রেম

গতকাল শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে ব্রাজিলের জার্সি পরা একটি পোস্টার শেয়ার করেন শবনম বুবলী। হলুদ-সবুজ রঙের জার্সিতে তোলা ছবির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু বর্তমান দল নয়, ছোটবেলার ফুটবল স্মৃতিও মনে করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো, কাকা, রবিনহো ও রোনালদিনহোর নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার আবেগ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপু বিশ্বাসের কট্টর সমর্থন

অন্যদিকে অপু বিশ্বাসও নিজেকে ব্রাজিলের কট্টর সমর্থক বলে পরিচয় দিয়েছেন। তাঁর ভাষায়, ‘আমি ব্রাজিল দলের কট্টর সমর্থক। আমি মনে করি, যারা নান্দনিক খেলা বোঝে, তারা ব্রাজিল করে। ফুটবল খেলা যে একটা আর্ট, সেটা আমি কেন জানি ব্রাজিলের খেলা দেখলেই মনে হয়।’ ব্রাজিলের প্রতি ভালো লাগার কারণ বলতে গিয়ে অপু বিশ্বাস জানিয়েছেন, তিনি বিশেষভাবে পছন্দ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমারকে। নেইমারের খেলার ধরন, স্টাইল ও ব্যক্তিত্ব তাঁকে মুগ্ধ করে। একই সঙ্গে ব্যক্তিত্বের কারণে আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসিকেও তাঁর ভালো লাগে।

বিশ্বকাপের প্রথম ম্যাচ

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে আজ রোববার ভোর চারটায় মাঠে নামে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মরক্কো। ১-১ গোলে ড্র হয় ব্রাজিল ও মরক্কো ম্যাচ।