চ্যাম্পিয়নস লিগের সেমিতে আজ আর্সেনাল-আতলেতিকো
চ্যাম্পিয়নস লিগের সেমিতে আজ আর্সেনাল-আতলেতিকো

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আজ মুখোমুখি হবে ইংলিশ ক্লাব আর্সেনাল ও স্প্যানিশ জায়ান্ট আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে, ফেডারেশন কাপ ফুটবলের এলিমিনেশন ও প্রথম কোয়ালিফায়ারের ম্যাচ অনুষ্ঠিত হবে আজ।

ফেডারেশন কাপ

ফেডারেশন কাপের এলিমিনেশন পর্বে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটি শুরু হবে বিকেল ২টা ৪৫ মিনিটে। সরাসরি দেখা যাবে ইউটিউব ও বিএফএফ টিভিতে। একই সময়ে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ রহমতগঞ্জ এমএফএস। এই ম্যাচটিও সরাসরি সম্প্রচারিত হবে ইউটিউব ও বিএফএফ টিভিতে।

আইপিএল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আজ রাত ৮টায় দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস ১ ও ২ চ্যানেলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রাত ১টায় আর্সেনালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ