এডিনবরায় রবীন্দ্রজয়ন্তী: আলোচনা, নাটক ও সংগীতের আয়োজন
এডিনবরায় রবীন্দ্রজয়ন্তী: আলোচনা, নাটক ও সংগীত

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আলোচনা, নাট্যপ্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে স্থানীয় বাংলাদেশি রেস্তোরাঁ ইস্টার্ন প্যাভিলিয়নে এ আয়োজন করা হয়।

প্রবাস জীবনের গল্প নিয়ে নাটিকা

অনুষ্ঠানে প্রবাসীদের বাস্তব জীবনের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচিত ‘অনিশ্চিত জীবন’ শিরোনামের একটি নাটিকা মঞ্চস্থ করা হয়। থ্রিশল শাপলা গ্রুপের সভাপতি ফকরুল ইসলামের রচনা ও পরিচালনায় এডিনবরা মাল্টিকালচারাল মঞ্চে নাটকটি পরিবেশিত হয়। নাটিকায় প্রবাসজীবনের কর্মক্ষেত্রের বিড়ম্বনা, আবাসন সংকট, অভিবাসনসংক্রান্ত জটিলতা এবং পারিবারিক টানাপোড়েনের চিত্র তুলে ধরা হয়।

আলোচনা পর্ব ও রবীন্দ্রসংগীত

অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্যে ফকরুল ইসলাম নাটকটির পটভূমি ও মঞ্চায়নের অভিজ্ঞতা তুলে ধরেন। পরে নাটিকাটির ভিডিও প্রদর্শন করা হলে উপস্থিত দর্শকেরা ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং উদ্যোগটির প্রশংসা করেন। দ্বিতীয় পর্বে তুহিন মাহামুদের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ঠাকুর-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী সেন। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্ণব ভট্টাচার্য এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব শান্ত সাহা। আলোচনা শেষে ফোক পাগলা গ্রুপের পরিবেশনায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীতের আসর। এতে অংশ নেন আজিম মাহামুদ সুমন, রবিন হোসাইন, জনি, নন্দন বড়ুয়া প্রমুখ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চায় নতুন প্রেরণা

অনুষ্ঠানে প্রবাসী নারী-পুরুষ, শিশু-কিশোর, সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এমন উদ্যোগ প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চায় নতুন প্রেরণা যোগাবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ