ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু, পানামার মুখোমুখি
ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু, পানামার বিপক্ষে ম্যাচ

ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতি তাহলে শুরু হয়েই যাচ্ছে। রিও ডি জেনেরিওর মারাকানা স্টেডিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় পানামার মুখোমুখি হবে তারা। বাংলাদেশ সময় অনুযায়ী রোববার (৩১ মে) রাত সাড়ে ৩টায় এই ম্যাচ অনুষ্ঠিত হবে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবোর প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচটি জি টিভির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। ফলে বাংলাদেশের দর্শকরা কোনো ভোগান্তি ছাড়াই ম্যাচটি উপভোগ করতে পারবেন।

শুরুর একাদশে কারা?

গ্লোবোর তথ্য অনুযায়ী, শুরুর একাদশে থাকার দৌড়ে এগিয়ে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ডিফেন্সে থাকছেন ওয়েসলে, ব্রেমার, লিও পেরেইরা ও আলেক্স স্যান্ড্রো। মিডফিল্ডে ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারেস। আর আক্রমণভাগে ম্যাথুস কুনহা, রাফিনহা, ভিনিসিউস জুনিয়র ও লুইস হেনরিক।

বিশ্বকাপের প্রস্তুতি ও সূচি

পানামার বিপক্ষে ম্যাচের পর ব্রাজিল ৭ জুন মুখোমুখি হবে মোহামেদ সালাহর মিশরের। এরপরই শুরু হবে বিশ্বকাপ। ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ জুন দ্বিতীয় ম্যাচ হাইতির বিপক্ষে, আর ২৫ জুন তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ড।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্রাজিলের বিশ্বকাপ দল

ব্রাজিলের বিশ্বকাপ দলে রয়েছেন গোলরক্ষক অ্যালিসন বেকার, এডারসন ও ওয়েভারটন। ডিফেন্ডার আলেক্স স্যান্ড্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল ম্যাগালহাস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কুইনহোস ও ওয়েসলি। মিডফিল্ডার ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা। ফরোয়ার্ড এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথুস কুনহা, নেইমার জুনিয়র, রাফিনহা, রায়ান ও ভিনিসিউস জুনিয়র।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ