গরমে ত্বকের যত্নে ৪টি কার্যকর ঘরোয়া উপায়
গরমে ত্বকের যত্নে ৪টি কার্যকর ঘরোয়া উপায়

গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের যত্ন নেওয়া জরুরি হয়ে পড়ে। অতিরিক্ত ঘাম, সূর্যের তাপ ও বাতাসে ধুলাবালির কারণে ত্বকে ময়লা জমে দ্রুত। ফলে ব্রণ, সংক্রমণ ও রোদে পোড়া ভাব দেখা দিতে পারে। তাই ত্বক পরিষ্কার ও মসৃণ রাখতে কিছু ঘরোয়া উপায় মেনে চলা প্রয়োজন।

টি ট্রি অয়েল ব্যবহার

টি ট্রি অয়েল ত্বকের ময়লা পরিষ্কার করতে কার্যকর। নিয়মিত বাসায় ফিরে নারিকেল তেলের সঙ্গে সামান্য টি ট্রি অয়েল মিশিয়ে মুখে ম্যাসাজ করুন। এরপর একটি তুলার বল দিয়ে পুরো মুখ মুছে নিন। এতে সারা দিনের জমে থাকা ময়লা দূর হয়ে ত্বক নরম ও মসৃণ হয়।

অ্যালোভেরার রসের ব্যবহার

অ্যালোভেরা ত্বকের সংক্রমণজাতীয় সমস্যা সমাধানে সহায়তা করে। তুলায় সামান্য অ্যালোভেরার রস নিয়ে পুরো মুখ মুছে নিন। এটি ত্বকের জীবাণু ধ্বংস করে এবং ত্বককে নরম রাখে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মধুর প্যাক

মধু প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে ও শুষ্কতা দূর করে। যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্রাউন সুগার, মধু, অলিভ অয়েল ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে ব্যবহার করতে পারেন। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে সতেজ রাখে।

ফলের ব্যবহার

পাকা আম বা ডালিম ত্বকের দাগ দূর করে এবং প্রয়োজনীয় পুষ্টি জোগায়। তরমুজও গরমে ত্বকের জন্য অত্যন্ত উপকারী। চাইলে তরমুজের সঙ্গে সামান্য দুধ মিশিয়ে ব্যবহার করতে পারেন। এ ছাড়া শসার রস টোনার হিসেবে কাজ করে এবং ত্বক ঠান্ডা রাখে।

গরমে ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে অ্যালোভেরা জেল, শসার রস, বেসন-দইয়ের ফেসপ্যাক ও প্রচুর পানি পান করাও অত্যন্ত কার্যকর। এই উপায়গুলো ত্বককে হাইড্রেটেড রাখে এবং অতিরিক্ত তেল ও ব্রণ কমাতে সাহায্য করে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ