বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার পেছনের বিজ্ঞান ও ঐতিহ্য
বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার পেছনের বিজ্ঞান ও ঐতিহ্য

বৃষ্টির দিন এলেই অনেকের মন খিচুড়ির জন্য আকুপাকু করে। বাইরে বৃষ্টি পড়ছে, ভেতরে গরম গরম খিচুড়ি—এই দৃশ্য যেন বাঙালির মনে গেঁথে আছে। কিন্তু কেন বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ইচ্ছে করে? এর পেছনে রয়েছে খাদ্যগুণ, ইতিহাস ও আবেগের মিশেল।

খিচুড়ির খাদ্যগুণ ও বৃষ্টির সম্পর্ক

খিচুড়ি চাল ও ডালের সমন্বয়ে তৈরি, যাতে ফাইবারের পরিমাণ যথেষ্ট। গরম খিচুড়ি খেতে ভালো লাগে এবং এটি গলা ধরার মতো সমস্যা সারাতে সাহায্য করে। বৃষ্টির সময় জলবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়, আর গরম খিচুড়ি সেসব রোগের মোকাবিলায় কার্যকর বলে বিশেষজ্ঞদের ধারণা। তাই একসময় খিচুড়িকে পথ্য হিসেবে দেখা হতো।

শৈশবের স্মৃতি ও আরাম

অনেকের কাছে বৃষ্টি মানেই শৈশবের স্মৃতি। মায়ের হাতে রান্না করা খিচুড়ির স্বাদ মনে পড়ে যায়। খিচুড়ি খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং হজম হতে সময় নেয়, যা বৃষ্টির দিনে আরামদায়ক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৃষ্টির সঙ্গে খিচুড়ির ঐতিহাসিক যোগ

খিচুড়ির ইতিহাস ঘাটলে দেখা যায়, এটি মূলত বাউলদের খাবার ছিল। বাউলরা পথে ঘাটে গান করে বেড়াতেন এবং লোকজন তাদের চাল-ডাল দিত। সেসব একসঙ্গে মিশিয়ে তারা রান্না করতেন, যার নাম হয় ‘খিচুড়ি’। গ্রামাঞ্চলে বর্ষায় বাজার যাওয়া কষ্টকর হলে গৃহিণীরা ঘরের চাল-ডাল দিয়ে খিচুড়ি রান্না করতেন। বৃষ্টিতে কাঠ ভিজে গেলে রান্না করতে সময় লাগত, তাই চাল-ডাল দিয়ে সহজে খিচুড়ি তৈরি করা যেত। এমনকি গাছের সবজি বা আলু কেটে মিশিয়ে সবজি খিচুড়ি তৈরি হতো। ঝড়বৃষ্টির মধ্যে সহজে ও কম সময়ে রান্নার জন্য খিচুড়ি ছিল উপযুক্ত পদ। এই ঐতিহ্যই পরিণত হয় অলিখিত নিয়মে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ