কাঁঠালের বিচির পুষ্টিগুণ
কাঁঠালের বিচিতে রয়েছে প্রচুর প্রোটিন, কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থ। এতে রিবোফ্ল্যাবিন, থায়ামিন, ভিটামিন বি, পটাশিয়াম, ক্যালসিয়াম, জিংক, ম্যাঙ্গানিজ, আয়রন ও কপারের মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। এসব উপাদান চোখের দৃষ্টি, ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।
কাঁচা বিচি খাওয়ার ঝুঁকি
কাঁঠালের কাঁচা বিচি কখনো খাওয়া উচিত নয়। কারণ এতে ট্যানিন ও ট্রিপসিন ইনহিবিটর থাকে, যা শরীরের পুষ্টি শোষণে বাধা দেয় এবং হজমের সমস্যা তৈরি করে। তবে সেদ্ধ বা ভাজা করলে এসব ক্ষতিকর উপাদান নষ্ট হয়ে যায়।
খাওয়ার বিভিন্ন উপায়
কাঁঠালের বিচি বিভিন্নভাবে খাওয়া যায়। যেমন:
- শুকিয়ে ভর্তা করে খাওয়া
- ভাজি করে খাওয়া
- নিরামিষ সবজিতে যোগ করা
- মসলা দিয়ে ভুনা করা
- আগুনে পুড়িয়ে খাওয়া
- গুঁড়ো করে স্মুদিতে ব্যবহার
- বেটে হালুয়া বানানো
- শুকিয়ে গুঁড়া করে রুটি, বিস্কুট বা পিঠায় ব্যবহার



