চ্যাপা শুঁটকি দিয়ে সবজি ভুনা রান্নার রেসিপি
চ্যাপা শুঁটকি সবজি ভুনা রেসিপি

চ্যাপা শুঁটকি ও সবজি দিয়ে তৈরি একটি মুখরোচক ভুনা রেসিপি নিচে দেওয়া হলো।

উপকরণ

  • চ্যাপা শুঁটকি: ৫০ গ্রাম
  • ছাঁচি মিষ্টিকুমড়া: ১ কাপ
  • বেগুন: ১ কাপ
  • গাজর: আধা কাপ
  • শিম: আধা কাপ
  • টমেটো: আধা কাপ
  • আলু: ২টি (পছন্দমতো যেকোনো সবজি দেওয়া যেতে পারে, সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে নিতে হবে)
  • পেঁয়াজকুচি: ১ কাপ
  • রসুনকুচি: ২ চা-চামচ
  • আদাবাটা: ১ চা-চামচ
  • তেজপাতা: ২টি
  • শুকনা মরিচ: ২টি
  • কাঁচা মরিচ: ৪-৫টি
  • হলুদবাটা: ১ চা-চামচ
  • আস্ত জিরা: ১ চা-চামচ
  • নারকেলবাটা: ১ টেবিল চামচ
  • লবণ: পরিমাণমতো
  • তেল: প্রয়োজনমতো

প্রণালি

প্রথমে চ্যাপা শুঁটকি তাওয়ায় টেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেটে নিন। সব সবজি ধুয়ে ছোট ডুমো করে কেটে তেলে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করে তাতে আধা কাপ পেঁয়াজকুচি এবং রসুন, আদা, তেজপাতা, লবণ, হলুদ ও চ্যাপা শুঁটকি দিয়ে নাড়ুন। মসলা কষানো হলে তাতে সবজি দিন এবং আধা কাপ পানি দিন। বেশি ঝাল খেতে চাইলে কাঁচা মরিচ ফালি করে দিন। ঝাল কম খেতে চাইলে আস্ত দিন। সবজি মাখামাখা হলে পেঁয়াজকুচি, রসুনকুচি, শুকনো মরিচ, আস্ত জিরা ও শর্ষের তেল দিয়ে ফোড়ন দিন। নামিয়ে গরম–গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ