বৃষ্টির ফোঁটায় টগর ফুলের পাপড়ি সজ্জিত
রাঙামাটির সাধনাপুরে বৃষ্টির ফোঁটা জমে টগর ফুলের পাপড়ি শোভিত করেছে। ছবিটি তুলেছেন সুপ্রিয় চাকমা, ৯ জুলাই।
পুকুরে লাল শাপলা ফুটেছে বৃষ্টির পানিতে
সিলেটের শাহি ঈদগাহে পুকুরে জমেছে বৃষ্টির পানি এবং সেই পানিতে ফুটেছে লাল শাপলা। ছবি: আনিস মাহমুদ, ৯ জুলাই।
ঝুম বৃষ্টিতে ছাতা মাথায় শিক্ষার্থী
বগুড়ার পাকুল্লায় ঝুম বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বিদ্যালয়ের পথে এক শিক্ষার্থী। ছবি: সোয়েল রানা, ৯ জুলাই।
সবুজ পাতায় বৃষ্টির পানি
মানিকগঞ্জের জয়রায় সবুজ পাতায় জমেছে বৃষ্টির পানি। ছবি: আব্দুল মোমিন, ৯ জুলাই।
ভাঙা সড়কে বৃষ্টির পানি জমে ভোগান্তি
সিলেটের টিলাগড়-কৃষি বিশ্ববিদ্যালয় সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। ভাঙা স্থানে জমেছে বৃষ্টির পানি, ভোগান্তি নিয়ে চলাচল করছে যানবাহন ও লোকজন। ছবি: আনিস মাহমুদ, ৯ জুলাই।
নদী ও হাওরে পানি বাড়ছে
সুনামগঞ্জের লঞ্চঘাটে বৃষ্টি ও উজানের ঢলে নদী ও হাওরে পানি বাড়ছে। ছবি: প্রথম আলো, ৯ জুলাই।
খুলনার নিচু সড়কে পানি জমে ভোগান্তি
খুলনার মুজগুন্নীতে দুই দিনের বৃষ্টিতে নিচু সড়কগুলোয় জমেছে পানি, যান চলাচলের ভোগান্তিতে চলাচলকারীরা। ছবি: সাদ্দাম হোসেন, ৯ জুলাই।
সড়কের ওপর পানি, ভ্যানে জরুরি কাজে
দীঘিনালার কবাখালীতে সড়কের ওপর উঠেছে পানি। ভ্যানে করে জরুরি কাজে যাচ্ছেন স্থানীয় লোকজন। ছবি: জয়ন্তী দেওয়ান, ৯ জুলাই।
বৃষ্টিভেজা সকালে গিরগিটির শিকার
সিলেটের শিবগঞ্জে বৃষ্টিভেজা সকালে জবাগাছে পোকামাকড় শিকারে গিরগিটি। ছবি: আনিস মাহমুদ, ৯ জুলাই।
ঝুঁটিশালিক পাখি বসে আছে বাঁশের খুঁটিতে
গাজীপুরের রাজাবাড়ি, শ্রীপুরে সবজিবাগানের বাঁশের খুঁটিতে বসে আছে একটি ঝুঁটিশালিক পাখি। ছবি: সাদিক মৃধা, ৯ জুলাই।
বিশ্ব পরিবেশ দিবসে শোভাযাত্রা
রংপুরের কাছারিবাজারে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি: মঈনুল ইসলাম, ৯ জুলাই।



