স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জ আছে: প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জ আছে: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বাচন করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে তিনি সবার সহযোগিতা চেয়েছেন।

বিএসআরএফ সংলাপে প্রতিমন্ত্রীর বক্তব্য

আজ বৃহস্পতিবার সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’–এ মীর শাহে আলম এ কথা বলেন। তিনি জানান, স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচনের জন্য এ বছরের বাজেটে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে।

সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ

প্রতিমন্ত্রী বলেন, এ বছর সরকারের সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। একটি হচ্ছে বাজেট বাস্তবায়ন, অন্যটি স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করা। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন মানুষের সামনে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে চ্যালেঞ্জ রয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উন্নয়ন ও নিজের এলাকার কাজ

মীর শাহে আলম বলেন, তিনি উন্নয়নপাগল মানুষ। সে জন্য তিনি এলাকার জন্য কাজ করছেন। হেলিপ্যাড হয়েছে। উপজেলা হয়েছে। রাস্তাঘাট হচ্ছে। মসজিদ ও মন্দিরের উন্নয়ন হচ্ছে। সামনে আরও কাজ হবে।

প্রধানমন্ত্রীর বন্ধু নয়

সংলাপে মীর শাহে আলম বলেন, ‘আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী।’ তিনি জানান, তারেক রহমান বড় হয়েছেন ঢাকায়, পড়াশোনা করেছেন ঢাকায়। আর তাঁর জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া ও শিবগঞ্জে। তারেক রহমানের সঙ্গে তাঁর রাজনৈতিকভাবে সাক্ষাৎ হয় ১৯৯৩-৯৪ সালে, তিনি ছাত্রদলের সাধারণ সম্পাদক হওয়ার পর। তারপর থেকে বিভিন্ন সময় সাক্ষাৎ হয়েছে। তারেক রহমান বগুড়ার মানুষ বলে তাঁদের স্নেহ করেন এবং পরামর্শ দেন। বয়সেরও অনেক তারতম্য রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ