ভারি মেকআপ নয়, ‘গ্লাস স্কিন’ ফিরছে হাইড্রেশনের জোয়ারে
ভারি মেকআপ নয়, ‘গ্লাস স্কিন’ ফিরছে হাইড্রেশনের জোয়ারে

কয়েক বছর আগে গ্লাস স্কিন নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। পরে নানা ধরনের স্কিন ট্রিটমেন্ট, অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্ট এবং ম্যাট লুকের জনপ্রিয়তায় এই ট্রেন্ড কিছুটা পিছিয়ে পড়েছিল। সম্প্রতি আবারও বিউটি বিশেষজ্ঞ ও স্কিন কেয়ারপ্রেমীদের মধ্যে বাড়ছে সেই গ্লাস স্কিন হাইড্রেশনের চাহিদা।

গ্লাস স্কিন: স্বচ্ছ ও উজ্জ্বল ত্বকের লক্ষ্য

কোরিয়ান বিউটি ট্রেন্ড থেকে জনপ্রিয় হওয়া এই ধারণার মূল লক্ষ্য হচ্ছে— এমন ত্বক, যা দেখতে হবে স্বচ্ছ, মসৃণ এবং ভেতর থেকে উজ্জ্বল। আর সেই লক্ষ্য পূরণে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হাইড্রেশন। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ ও উজ্জ্বল ত্বকের ভিত্তি হচ্ছে— পর্যাপ্ত আর্দ্রতা। শুষ্কতা, রুক্ষ ভাব ও ক্লান্ত চেহারা অনেকটাই কমে যায়। তাই এখন শুধু দাগ বা ব্রণের চিকিৎসা নয়, ত্বকের আর্দ্রতা বজায় রাখার দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন অনেকেই।

ভারি প্রোডাক্ট নয়, সঠিক রুটিনই মূল চাবিকাঠি

গ্লাস স্কিন পাওয়ার জন্য একাধিক ভারি প্রোডাক্ট ব্যবহার করাই শেষ কথা নয়। বরং ক্লিনজি, হালকা হাইড্রেটিং টোনার, সিরাম ও ময়েশ্চারাইজারের সঠিক ব্যবহারই এই ট্রেন্ডের মূল চাবিকাঠি। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ ত্বকের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে জীবনযাপনের ওপর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঋতু পরিবর্তনে আর্দ্রতা ধরে রাখা জরুরি

ঋতু পরিবর্তনের সময়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখা ভীষণ জরুরি। তাই গ্লাস স্কিন ট্রেন্ড এখন শুধু সৌন্দর্য নয়, সুস্থ ত্বকের প্রতীক হিসেবেও দেখা হয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, প্রত্যেকের ত্বক এক নয়; তাই কোনো ট্রেন্ড অন্ধভাবে অনুসরণ না করে নিজের ত্বকের প্রয়োজন বুঝে স্কিন কেয়ার রুটিন তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রকৃত সৌন্দর্য সুস্থ ত্বকেই

কারণ প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে সুস্থ ও যত্নে রাখা ত্বকের মধ্যেই। বিউটি ট্রেন্ড বদলালেও স্বাস্থ্যোজ্জ্বল, উজ্জ্বল ও হাইড্রেটেড ত্বকের আকর্ষণ কখনো কমে না। আর সে কারণেই নতুন প্রজন্মের কাছে আবারও জনপ্রিয় হয়ে উঠছে গ্লাস স্কিন হাইড্রেশনের ধারণা। সৌন্দর্যের এই নতুন অধ্যায়ে তাই মেকআপের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে ত্বকের স্বাভাবিক জেল্লা ও আর্দ্রতা।