১৬ বছর ধরে নানা ধরনের ট্রল, সাইবার বুলিং ও নেগেটিভিটির মোকাবিলা করছেন আত্মবিশ্বাসী সিঙ্গেল লেডি সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিগত ভিডিও প্রকাশের জেরে এখনও নেতিবাচকতা ছড়ানো হয় প্রভাকে নিয়ে। তবে এবার নিজের ফেসবুকে এক ভিডিওতে শক্ত হয়েই সেসবের জবাব দিয়েছেন এই অভিনেত্রী। ভ্রমণের মাঝেই নিজেকে বারবার খুঁজে পান তিনি। নানা ভ্যাকেশন লুকে জানান দেন তাঁর ভেতরের শক্তির।
নানা লুকে আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি
প্রভা তার ফেসবুক পেজে ১১টি ভিন্ন ভিন্ন ভ্যাকেশন লুক শেয়ার করেছেন। প্রথম লুকে দেখা যায় সাদা স্লিভলেস ড্রেসে সুইটহার্ট নেকলাইন। দ্বিতীয় লুকে সাদা নটেড টপ আর ফুলেল প্রিন্টের স্কার্ট। তৃতীয় লুকে হলুদ-কালো ছোপছাপের বেলুন স্লিভস দেওয়া টপ আর কালো স্কার্ট।
চা বাগান থেকে শান্ত হ্রদ
চা বাগানের মাঝে সাদা-নীল ড্রেসে দেখা দিয়েছেন তিনি। সাদা ড্রেসে এমন নয়নাভিরাম শান্ত হ্রদের সবটুকু ম্যাজিক নিজের মাঝে নিয়ে নিচ্ছেন প্রভা। নজরকাড়া লাল গাউনে ভিয়েতনাম ভ্রমণে প্রভা। সঙ্গে লাল হিলস। ম্যাজেন্টা বেলুন স্লিভস ড্রেস পরেছেন প্রভা।
বিবিধ লুকে ভিন্নতা
কালো স্লিভলেস ড্রেসে প্রভা। স্নিকার্স দিয়ে পেইল ব্লু ফুলেল ম্যাক্সি ড্রেস পরেছেন প্রভা। এখানে তাকে দেখা যাচ্ছে ক্ল্যাসিক নীল-সাদা ডাইয়ের ড্রেসে। ভি নেকের লাল ভেলভেট ড্রেসের সঙ্গে লাল লিপসে আত্মবিশ্বাসী প্রভা।
প্রভা বলেন, 'হাজার চাইলে ও চেষ্টা করলেও একজন আত্মবিশ্বাসী নারীকে ভেঙেচুরে ফেলা যায় না।' আসল অপরাধী রয়ে গিয়েছে সকলের নাগালের বাইরে বলে মন্তব্য করেন তিনি। ছবিগুলো তার ইন্সটাগ্রাম থেকে নেওয়া।



