পাহাড়ি ঢলে সাজেকে আটকে পড়া পর্যটকরা দ্বিতীয় দিনেও রিসোর্টেই অবস্থান করছেন
সাজেকে আটকে পড়া পর্যটকরা দ্বিতীয় দিনেও রিসোর্টেই অবস্থান করছেন

পাহাড়ি ঢলে সড়ক পানিতে ডুবে থাকায় রাঙামাটির সাজেকে আটকে পড়া পর্যটকরা দ্বিতীয় দিনের মতো রুমের সার্ভিস ফি দিয়ে সেখানেই অবস্থান করছেন। বৃহস্পতিবার দুপুরে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সাড়ে চারশ পর্যটক সবাই নিরাপদ আছেন।

পর্যটকদের অবস্থা ও রিসোর্টের ব্যবস্থা

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা বলেন, ‘বুধবার দীঘিনালা সাজেক সড়কের বিভিন্ন স্থান ডুবে থাকায় সাজেকে ভ্রমণে আসা পর্যটকরা আটকে পড়েছেন। তাদের রুমে ভাড়া দিতে হচ্ছে না। পানি ও রুম সার্ভিস দিয়েই থাকছেন। খাবার এখন পর্যন্ত পর্যাপ্ত মজুত আছে। আরও বেশ কয়েকদিন ভালোভাবে চলা যাবে।’

পানি কমার সম্ভাবনা ও যান চলাচল পুনরায় শুরু

সাজেক রিসোর্ট মালিক সমিতির সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘সকাল থেকে বৃষ্টি কমেছে। আশা করা যাচ্ছে, বৃষ্টি না হলে পানি কমে আসলে গাড়ি চলাচল শুরু হবে। আজ বিকালে অথবা কাল সকালে গাড়ি চলাচল শুরু হতে পারে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ