অক্ষয় কুমারের মেয়েকে অনলাইনে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার
অক্ষয় কুমারের মেয়েকে অনলাইনে হেনস্তায় গ্রেপ্তার

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ১৩ বছরের মেয়েকে অনলাইনে যৌন হেনস্তা ও আপত্তিকর ছবি চাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ। গত অক্টোবর মাসে অনলাইন গেমিং চলাকালীন এই ঘটনা ঘটে। মেয়ের সঙ্গে ঘটা এই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে অক্ষয় কুমার নিজেই সাইবার বিভাগে অভিযোগ দায়ের করেছিলেন।

ঘটনার বিবরণ

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনলাইনে গেম খেলার সময় সেই অভিযুক্ত ব্যক্তি অক্ষয় কন্যা নিতারার অবস্থান এবং লিঙ্গ পরিচয় জানতে চায়। সে নিজেকে মুম্বাইয়ের বাসিন্দা পরিচয় দিলে অভিযুক্ত যুবক তার কাছে আপত্তিকর ও নগ্ন ছবি দাবি করে। বিষয়টি ঘটার পরপরই খেলা বন্ধ করে দেয় অক্ষয়ের কন্যা, এরপর তার মা টুইঙ্কেল খান্নাকে সব জানায়। পরবর্তীতে অক্ষয় কুমার আইনি পদক্ষেপ নেন।

গ্রেপ্তার নিশ্চিত

মহারাষ্ট্র সাইবারের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল যশস্বী যাদব এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও সেই যুবকের পরিচয় ভারতীয় সংবাদ মাধ্যমে পাওয়া যায়নি। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ