আসিফ আলতাফের ‘পেনসিল হিল’ গানে মৌ
আসিফ আলতাফের ‘পেনসিল হিল’ গানে মৌ

মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে দেখা যাবে ‘পেনসিল হিল’ শিরোনামে একটি মিউজিক ভিডিওতে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।

গান ও ভিডিও সম্পর্কে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পেনসিল হিল’ গেয়েছেন সংগীতশিল্পী আসিফ আলতাফ। গাওয়ার পাশাপাশি লিখেছেন ও সুরও করেছেন তিনি। মৌয়ের সঙ্গে মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে আলতাফকে।

মৌয়ের প্রতিক্রিয়া

সাদিয়া ইসলাম মৌকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্যারিয়ারের শুরুর দিকে একটি ম্যাগাজিন অনুষ্ঠানে “আমার গরুর গাড়িতে” গানের মিউজিক ভিডিওতে জাহিদ হাসানের সঙ্গে অংশ নিয়েছিলাম। এখন মিউজিক ভিডিওর ধরন পাল্টেছে। প্রচুর মিউজিক ভিডিও হচ্ছে। অনেক প্রস্তাব পাই; কিন্তু করা হয়ে ওঠে না। আসিফ আলতাফ যখন জানালেন “পেনসিল হিল” শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে আমাকেই লাগবে। নাম শুনে বেশ আগ্রহ হলো। গানটা শুনলাম। খুব ব্যতিক্রমী একটা গান। আধুনিক জীবনের বিষাদ ফুটে উঠেছে গানে। রাজি হয়ে গেলাম।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসিফ আলতাফের বক্তব্য

আসিফ আলতাফ বলেন, ‘“পেনসিল হিল” অনেক আগে লেখা ও সুর করা একটি গান। আমি চেয়েছিলাম গানের সঙ্গে মানানসই একজন শিল্পী। হঠাৎ মনে হলো, আমাদের শৈশবের প্রিয় শিল্পী মৌকে প্রস্তাব দিয়ে দেখা যেতে পারে। মৌয়ের রাজি হওয়াটা ছিল আমার জন্য আনন্দের সংবাদ।’

আসিফ আলতাফ জানান, ঈদের আগের রাতে তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশিত হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ