অপু বিশ্বাসের ছাগল কোরবানি ও মাংস কাটার ভিডিও ভাইরাল
অপু বিশ্বাসের ছাগল কোরবানি ও মাংস কাটার ভিডিও ভাইরাল

প্রতি বছরই বেশ আয়োজন করে ছাগল কোরবানি দেন অপু বিশ্বাস। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আর নিজেদের অপু জয় ফিল্ম প্রোডাকশনস-এর সামাজিক মাধ্যমে শেয়ার করা ভিডিওতে নিজের হাতে কোরবানির মাংস কেটে রীতিমতো ভাইরাল তিনি এখন। কাটাকাটি শেষে রান্নার ভিডিওও শেয়ার করা হয়েছে পেইজটি থেকে। চলুন দেখে আসি এই আলোচিত ভিডিও ও ছবি।

শাড়ি-গয়নায় সেজে মাংস কাটা

হাস্যোজ্জ্বল অপু শাড়ি-গয়নায় সেজে মাংস কাটাকাটি করছেন। নজরকাড়া ফুশিয়া ফোলাপি ডাইয়ের শাড়ি পরেছেন তিনি। সঙ্গে আছে ডিপনেক ম্যাচিং ব্লাউজ। তাতে সোনালি এমব্রয়ডারি করা। খোলা চুল আর বাসায় পড়ার চপ্পলে মন দিয়ে মাংস কাটছেন অপু ছাদে বসে। গলায় সোনার চোকার আর হাতে চুড়ি নজর কাড়ছে।

ভক্তদের প্রশংসা

অপুর এই ভিডিও দেখে ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। অনেকে বলেছেন, তিনি নিজে হাতে কোরবানির কাজ করায় তার প্রতি তাদের শ্রদ্ধা আরও বেড়েছে। রান্নার ভিডিওতেও দেখা গেছে, তিনি নিজেই মাংস রান্না করছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ