ভুলে যাওয়া বাঙালি: গোল্ডফিশের স্মৃতি আর বিশ্বকাপের মাতামাতি
ভুলে যাওয়া বাঙালি: গোল্ডফিশের স্মৃতি আর বিশ্বকাপ

কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, 'আমি চিরতরে দূরে চ'লে যাব, তবু আমারে দেব না ভুলিতে।' কিন্তু বাঙালির সেই আত্মবিশ্বাস নেই। আমরা একটু কষ্ট পেলেই চোখ ভেজাই, গলায় বিড়ালের মিউ এনে প্রেমিকাকে বলি, আমারে কি ভুলে যাবা তুমি?

প্রেমের ভুল আর বিশ্বকাপের গোল

শিহাবের প্রেমিকা রুনা ব্রাজিলের সমর্থক, আর শিহাব আর্জেন্টিনার। ব্রাজিল যখন গোল করতে ভুলে গেল, শিহাব ফেসবুকে পোস্ট দিল, 'কী আজব এক রজনী, ব্রাজিল যেন গজনি!' গজনি ওই আমির খানের সিনেমা, যেখানে তিনি সব ভুলে যেতেন। রুনা স্ট্যাটাস ধর্তব্যে নিয়ে শিহাবকে ফোন দিয়ে বলল, 'আমাদের মধ্যে আর কিছু নাই। আমারে ভুলে যাও...' কিন্তু চাইলেই কি ভুলে থাকা যায়? শিহাব এখন দেবদাসের মতো আমাকে টেক্সট দিচ্ছে, 'ভুলতে পারতেছি না ভাই।'

বাঙালির ভুলে যাওয়ার ইতিহাস

বাঙালি হিসেবে আমাদের ভুলে যাওয়ার দুর্নাম নতুন নয়। হুমায়ূন আহমেদ আমাদের তুলনা করেছিলেন গোল্ডফিশের সঙ্গে, যারা কয়েক সেকেন্ড আগের জিনিসও মনে রাখতে পারে না। যদিও এ কথা পুরোপুরি সত্য নয়, কিন্তু আমরা সত্যিই ভুলে যাই। ভুলে যাই বলেই রাস্তায় অটোরিকশা, ট্রাক, বাস, বাংলা রিকশা একসঙ্গে চলে—একই রাস্তায় এত বিচিত্র যানবাহন যে ক্ষতিকর, তা আমরা মনে রাখতে পারি না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রামগুলো ভুলে গেছে বিদ্যুৎ শুধু যাওয়ার জিনিস না—আসা ও থাকারও জিনিস। ভুলে গেছি ডেঙ্গু বলে এক ভয়ংকর রোগ আছে এ দেশে। হামের ব্যাপার যেমন বিস্মরণে, নিশ্চিতভাবে ডেঙ্গুকেও আমরা মনে না রেখে এড়িয়ে যাব। জ্বর হবে, শরীরব্যথা হবে, হাসপাতালে ভর্তি হব, কেউ মারা যাবে—এবং খুব তাড়াতাড়ি এসব ভুলেও যাব। কারণ আমাদের মাথায় এত কিছু একসঙ্গে থাকে না।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপের ভুল আর ক্রিকেটের তেলেসমাতি

বিশ্বকাপ ফুটবল মাথায় এমনভাবে ঢুকেছে যে বাংলাদেশের ক্রিকেট চলছে তা খেয়াল করিনি। করলেও বুঝে উঠতে পারিনি, কারণ বাংলাদেশ জিম্বাবুয়ের সঙ্গে খেলতে নেমে নিজেরাও জিম্বাবুয়ে হয়ে উঠেছে। পৃথিবীতে দুই ধরনের ক্রিকেট দল আছে—ভালো দল আর খারাপ দল। বাংলাদেশ ক্রিকেট দল এই দুইয়ের বাইরে। তারা যদি অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার সঙ্গে খেলে, তাহলে তাদের মতো হয়ে ওঠে; আবার ওয়েস্ট ইন্ডিজ বা জিম্বাবুয়ের সঙ্গে খেলে তাদের মতো হয়ে যায়। ক্রিকেট-বিশ্বে এমন দল আর কোথাও নেই।

এখন ফুটবল বিশ্বকাপের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট দল যে তেলেসমাতি করছে, তা কি আমরা ভুলে যাব, নাকি মনে রাখব? তামিম ইকবাল বলেছিলেন, 'আমাকে ভুলে যাইয়েন না...' কিন্তু বাঙালি ভুলে যায়।