বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
খেলা নিয়ে সরব রওনক হাসান
অভিনেতা রওনক হাসান গত রাতের স্পেন ও বেলজিয়ামের ম্যাচ নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘কে জিতবে আজ? লামিন ইয়ামাল নাকি কোর্তোয়া? স্পেন নাকি বেলজিয়াম? ব্রাজিলের পর আমার দ্বিতীয় পছন্দ স্পেন। আর ২০১৮ বিশ্বকাপে বেলজিয়াম? ব্রাজিলকে বিদায় করে দিয়েছিল তাই একটু রাগও আছে। কিন্তু বেলজিয়াম? ও আমার পছন্দ। কোর্তয়া, ডিব্রু ইনো, লুকাকু, ডকুরা আছে! দেখা যাক কে জেতে! যেই জিতুক ফ্রান্স-মরক্কোর মতো বিরক্তিকর খেলা যেন না হয়।’
অপেক্ষার শেষ কবে তানজিম সাইয়ারা তটিনীর
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ফেসবুকে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অপেক্ষার শেষ কবে?’ ভক্তরা মন্তব্যে জানতে চেয়েছেন কীসের অপেক্ষা। জবাবে তটিনী ‘ভালোবাসার গল্প’ নাটকের লিংক দিয়েছেন, যা সম্প্রতি প্রচারিত হয়েছে।
গরম নিয়ে সাদিয়া জাহান প্রভার মন্তব্য
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘এই গরম, তোমার নতুন টাকার গরমের কাছে কিছুই না।’
শিল্পের উক্তি শেয়ার করলেন পারসা ইভানা
ছবি পোস্ট করে পারসা ইভানা লিখেছেন, ‘আমি এটা বলতে পছন্দ করি না যে আমি শিল্পকে আমার জীবন দিয়েছি। আমি বরং বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যে শিল্পই আমাকে আমার জীবন দিয়েছে।’ এটি চিত্রশিল্পী ও ভাস্কর ফ্র্যাঙ্ক স্টেলার বিখ্যাত উক্তি।
পূর্ণিমার জন্মদিনে শুভেচ্ছা মামুনুন ইমনের
আজ নায়িকা পূর্ণিমার জন্মদিন। তাঁর সঙ্গে ছবি পোস্ট করে মামুনুন ইমন লিখেছেন, ‘তোমার সৌন্দর্য, ব্যক্তিত্ব আর হাসি সব সময়ই মুগ্ধ করে। জীবনের প্রতিটি দিন হোক সুখ, শান্তি, সুস্বাস্থ্য আর নতুন নতুন সাফল্যে ভরা। এভাবেই আলো ছড়িয়ে যাও, ভালো থেকো সব সময়।’



