৩৩ বছর বয়সে হৃদরোগে প্রয়াত তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়
টালিউডে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর ফের দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা গেছেন তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। অভিনেত্রী অলকানন্দা গুহর ফেসবুক পোস্টে উঠে এসেছে কাজের অভাবে মানসিক চাপের কথা।


