বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাচ, গান ও আবৃত্তি দিয়ে ছোটপর্দায় জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। তিনি চেয়েছিলেন গায়িকা হতে, কিন্তু বড় হয়ে অভিনয়ের দিকেই ঝুঁকে পড়েন। চ্যানেল আইতে প্রচারিত ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকে অভিনয়ের মধ্যদিয়ে আলোচনায় আসেন হিমি।
বিশ্বকাপের আগে হিমির ফুটবলপ্রীতি
আগামী মাসে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপের আগে নিজের পছন্দের দল নিয়ে এক সাক্ষাৎকারে অকপটে কথা বলেছেন এই তারকা।
সাক্ষাৎকারে নিজের ফুটবলপ্রীতির কথা জানাতে গিয়ে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। খেলা অতটা বুঝি না, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখতাম আমার ভাইয়া আর আমার বাবা ব্রাজিল সাপোর্ট করতেন। তো এখন অনেক পচানি খাই ব্রাজিল সাপোর্ট করতে গিয়ে।’
কাকাকে দেখে ক্রাশ
তার কথায়, ‘নেইমার এই যে আরেকটা পচানি খাই সামনে। ছোটবেলায় দেখতাম তখন কাকা খেলতেন। তো তাকে দেখে খুব ক্রাশ খেয়েছিলাম ছোটবেলায়। দেখতে সুন্দর ছিল। বাট এখন ওভাবে করে দেখা হয় না কাজের প্রেসারে। বাট ওই যে পারিবারিকভাবেই ব্রাজিল সাপোর্টার।’
উল্লেখ্য, হিমি বর্তমানে একাধিক নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন। তবে বিশ্বকাপ এলে তিনি সময় বের করে নিজের প্রিয় দল ব্রাজিলকে সমর্থন জানাবেন বলে জানিয়েছেন।



