ঈদুল আজহায় ‘মালিক’ ছবি নিয়ে ফিরছেন আরিফিন শুভ-মিম
ঈদুল আজহায় ‘মালিক’ ছবি নিয়ে ফিরছেন শুভ-মিম

আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন আরিফিন শুভ ও মিম। পবিত্র ঈদুল আজহায় ‘মালিক’ ছবি দিয়ে তাঁদের এই প্রত্যাবর্তন। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ ছবির অদেখা দৃশ্য দেখুন ১০ স্থিরচিত্রে।

দীর্ঘ বিরতির পর জুটি বাঁধলেন শুভ-মিম

আরিফিন শুভ ও মিমকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘সাপলুডু’ ছবিতে। এরপর দুজন নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। দীর্ঘ বিরতির পর তাদের ফেরালেন পরিচালক সাইফ চন্দন তাঁর ‘মালিক’ ছবির মাধ্যমে।

গোপন শুটিং ও চমক

‘মালিক’ ছবির শুটিং গোপনে সম্পন্ন করেন পরিচালক। এমনকি মহরতও করা হয়নি। টিমের পরিকল্পনা ছিল পুরো কাজ শেষ করে প্রচারণা শুরু করা, তাই আগে তেমন কিছু জানা যায়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুটিং স্পট থেকে ফাঁস হওয়া ছবি

গোপন শুটিং করলেও ‘মালিক’ ছবির শুটিং স্পট থেকে একাধিক স্থিরচিত্র ফাঁস হয়। তবে এ বিষয়ে পরিচালক, নায়ক ও নায়িকা কারও মন্তব্য পাওয়া যায়নি।

পোস্টার প্রকাশ

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ‘মালিক’ ছবির পোস্টার প্রকাশিত হয়। আরিফিন শুভ ‘ঈদ মোবারক মালিক!’ ক্যাপশনে পোস্টার শেয়ার করেন, যা চরিত্র সম্পর্কে ধারণা দেয়।

রোমান্টিক গানের দৃশ্যে মিম

শনিবার মিম একসঙ্গে ১০টি স্থিরচিত্র পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘“মালিক” ছবির রোমান্টিক গানের কিছু দৃশ্যে।’ শুটিংয়ের স্থান সম্পর্কে কিছু জানাননি তিনি।

পরিচালক সাইফ চন্দনের সপ্তম সিনেমা

‘মালিক’ সাইফ চন্দনের সপ্তম সিনেমা। তাঁর সর্বশেষ ‘লোকাল’ সিনেমায় অভিনয় করেছিলেন আদর আজাদ ও শবনম বুবলী। এবার প্রথমবারের মতো তিনি একসঙ্গে কাজ করছেন আরিফিন শুভ ও মিমকে নিয়ে।

অ্যাকশন ঘরানার গল্প

পরিচালক জানান, ‘মালিক’ অ্যাকশন ঘরানার ছবি, যেখানে শুভ ও মিমকে দর্শক দেখবেন নতুন আঙ্গিকে। চরিত্রের প্রয়োজনে দুজনই কঠোর ডায়েট ও ফিটনেস ট্রেনিং নিয়েছেন।

মিমের প্রস্তুতি

সূত্র জানায়, সিনেমার জন্য মিম টানা দেড় মাস মহড়া করেছেন। শুধু অভিনয় নয়, মার্শাল আর্ট, বডি ল্যাঙ্গুয়েজ ও অ্যাকশন কোরিওগ্রাফির প্রশিক্ষণও নিয়েছেন তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরিফিন শুভর প্রস্তুতি

প্রস্তুতিতে আরিফিন শুভও একই রকম সময় দিয়েছেন। দীর্ঘদিন ছবি মুক্তি না পাওয়ায় দুজনই নিজেদের কাজে বাড়তি মনোযোগী ছিলেন। শুভর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নীলচক্র’।

মিমের অন্যান্য কাজ

সিনেমার শুটিংয়ের বাইরে বিভিন্ন পণ্যের ফটোশুটে ব্যস্ত বিদ্যা সিনহা মিম। ওয়াহিদ তারেক পরিচালিত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শেষ করেছেন। শমী কায়সার প্রযোজিত এই সিনেমায় মিম শহীদুল্লা কায়সারের স্ত্রী পান্না কায়সারের চরিত্রে অভিনয় করবেন।