চার বছর পর পুরোদমে ফিরল বিটিএস, নতুন অ্যালবাম ও বিশ্ব সফর
প্রায় চার বছরের বিরতির পর বিশ্বের সবচেয়ে বড় বয়ব্যান্ড বিটিএস ফিরে এল নতুন অ্যালবাম ‘আরিরাং’, ওয়ার্ল্ড ট্যুর ও ডকুমেন্টারি নিয়ে। সিউলের গুয়াংহওয়ামুন স্কয়ারে ঐতিহাসিক কনসার্টে ফের ইতিহাস গড়ল তারা।


