প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নে বছরে ১২ লাখের বেশি প্রশিক্ষণ: মন্ত্রী
প্রবাসী কর্মীদের দক্ষতা উন্নয়নে বছরে ১২ লাখ প্রশিক্ষণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, বিদেশ গমনেচ্ছু কর্মীদের দক্ষতা উন্নয়নপূর্বক কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বছরে ১২ লাখের বেশি প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই বিদেশগামী প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন (পিডিও) কোর্সের প্রার্থী।

সংসদে প্রশ্নের জবাবে তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৩তম দিন মঙ্গলবার (২৩ জুন) যশোর-৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সংখ্যা ও কোর্স

মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অধীনে দেশব্যাপী ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি-সহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি ট্রেড/কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ