পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (২৩ জুন) পৃথক ফ্লাইটে তারা পাকিস্তানে পৌঁছান বলে দেশটির সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
পেজেশকিয়ানের আগমন ও স্বাগত সংবর্ধনা
প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরান থেকে সরাসরি পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদে পৌঁছান। রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে স্বাগত জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইশহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এবং ইসলামাবাদে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমীরি মোগাদ্দাম।
পাকিস্তানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এপিপি বলেছে, নুর খান বিমানঘাঁটিতে পেজেশকিয়ানের সম্মানে ২১ বার তোপধ্বনি এবং যুদ্ধবিমানগুলো তার সম্মানে ফ্লাইপাস্ট প্রদর্শন করে। এ সময় স্বাগত জানানো শিশুদের স্লোগানের জবাবে প্রেসিডেন্ট হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পররাষ্ট্রমন্ত্রী আরাগচির সফর ও বৈঠক
অন্যদিকে, কূটনৈতিক সফর শেষে ওমান থেকে পাকিস্তানে আসেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে বলা হয়েছে, নিজ দেশের প্রেসিডেন্টকে স্বাগত জানাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডির বিমানঘাঁটিতে পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও উপস্থিত ছিলেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আরাগচির বৈঠক সাপ্তাহিক ছুটির দিনে সুইজারল্যান্ডে মার্কিন-ইরান আলোচনায় অংশ নেওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও পেজেশকিয়ানের প্রতিনিধিদলে রয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা বলেছে, পেজেশকিয়ান পাকিস্তানে নামার ঠিক ‘কয়েক ঘণ্টা আগে’ ইরানের শীর্ষ এই কূটনীতিক প্রেসিডেন্ট জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটিতে পৌঁছালে আরাগচিকেও স্বাগত জানান ইশহাক দার, মহসিন নাকভি ও বিলাওয়াল ভুট্টো।
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতি
পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বলেছে, পাকিস্তানের নেতৃত্ব এবং জনগণ পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ও ইরানি প্রতিনিধিদলকে ইসলামাবাদে আন্তরিক স্বাগত জানাচ্ছে। সূত্র: ডন।



