ভূমধ্যসাগরে ইসরায়েলের নৌবহরে হামলা, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক
ভূমধ্যসাগরে ইসরায়েলের হামলা, ফ্লোটিলা আটক

ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় আবারও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে অভিযান চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই অভিযানে ইসরায়েল ড্রোন ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত করার প্রযুক্তি ব্যবহার করেছে, পাশাপাশি সশস্ত্র অভিযানকারী দলও কাজ করেছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজক এবং ইসরায়েলি গণমাধ্যম এ খবর জানিয়েছে।

ত্রাণবাহী নৌবহর আটক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ এবং মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। আজ বৃহস্পতিবার গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহায়তা মিশন এক বিবৃতিতে বলেছে, ‘আমাদের নৌযানগুলোর কাছে সামরিক স্পিডবোটগুলো আসে। নিজেদের ‘ইসরায়েল’ বলে পরিচয় দেয়। তারপর তাঁরা লেজার এবং আধা–স্বয়ংক্রিয় অস্ত্র তাক করে নৌযানে থাকা সবাইকে সামনে চলে যেতে বলে। তাঁদের হাতে ও হাঁটুতে ভর দিয়ে থাকতে বলে।’

যোগাযোগ বিচ্ছিন্ন ও হুমকি

ফ্লোটিলার পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলা হয়, ‘আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের সামরিক নৌযানগুলো অবৈধভাবে ফ্লোটিলাকে ঘিরে ফেলেছে। অপহরণ ও সহিংসতার হুমকি দিয়েছে।’ ওই পোস্টে আরও বলা হয়, ‘১১টি নৌযানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ইসরায়েলি গণমাধ্যম দাবি করছে, ৭টি নৌযান আটক করা হয়েছে। ফ্লোটিলার সুরক্ষায় বিভিন্ন দেশকে এখনই পদক্ষেপ নিতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিস্তারিত আসছে...

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ