ইরানের নতুন শান্তি প্রস্তাব পেয়েছেন ট্রাম্প
ইরানের নতুন শান্তি প্রস্তাব পেয়েছেন ট্রাম্প

ইরানের সঙ্গে থমকে থাকা আলোচনার মধ্যেই নতুন তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের মাত্র ১০ মিনিটের মাথায় ইরান আগের চেয়ে ‘অনেক ভালো’ একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

শনিবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটনে ফেরার পথে

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি কাগজ (প্রস্তাব) দিয়েছিল যা আরও ভালো হতে পারত। আমি সেটি নাকচ করে দেওয়ার ঠিক ১০ মিনিটের মধ্যে তারা নতুন একটি কাগজ পাঠিয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি উন্নত।’

সবশেষ এই প্রস্তাবে ঠিক কী আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু না বললেও ট্রাম্প মন্তব্য করেছেন যে ‘তারা অনেক কিছুর প্রস্তাব দিয়েছে’। তবে তিনি পুনরায় জোর দিয়ে বলেন, তার প্রধান শর্ত হলো, ইরান কোনোভাবেই ‘পারমাণবিক অস্ত্র’ তৈরি করতে পারবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পাকিস্তান সফর বাতিলের কারণ

পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠেয় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরবর্তী দফার আলোচনা কেন বাতিল করা হলো, তার ব্যাখ্যাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি ছিল ‘দীর্ঘ ভ্রমণ’ এবং তার প্রধান আলোচক স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার সেখানে ‘ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সরাসরি দেখা করতে পারছিলেন না’।

ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, আপাতত সরাসরি সফরের পরিবর্তে টেলিফোনেই সব আলোচনা হবে। তিনি বলেন, ‘আমরা টেলিফোনে লেনদেন করব। তারা যখন খুশি আমাদের কল করতে পারে।’ আত্মবিশ্বাসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সব তাস এখন আমাদের হাতে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ