হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল: কাটজ
হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরাইল

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহ সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরাইলি বাহিনী লেবানন ছেড়ে যাবে না। বৃহস্পতিবার (৯ জুলাই) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ট্রাম্পের বক্তব্য প্রত্যাখ্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছিলেন, তার বিশ্বাস ইসরাইল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে। কিন্তু কাটজ তা প্রত্যাখ্যান করে বলেন, 'লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই। গ্যালিলির বাসিন্দা ও ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অধিকার এবং দায়িত্ব।'

নিরস্ত্রীকরণের শর্ত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য কর্মকর্তারা বারবার জানিয়ে এসেছেন, হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র না করা পর্যন্ত সেনা প্রত্যাহারের প্রশ্নই আসে না। কাটজ আরও বলেন, 'লেবাননের সর্বত্র হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত আমরা লেবাননের নিরাপত্তা অঞ্চলে অবস্থান করব এবং প্রয়োজন অনুযায়ী সেখান থেকেই অভিযান চালিয়ে যাব।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ