পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহত, পাঁচজন আহত
পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় চারজন নিহত

পূর্ব লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পশ্চিম বেকা প্রদেশের জলায়া শহরে চালানো বিমান হামলায় দুই নারী ও এক বৃদ্ধসহ চারজন প্রাণ হারান।

এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে। অন্যদিকে, লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, টায়ার জেলার আলমা আল-শাব ও তাইর হারফা এলাকায় ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায়।

সংস্থাটি আরও জানিয়েছে, টায়ারের দক্ষিণে মাজদাল জৌন, বেইত আল-সায়াদ এবং আল-মানসুরির উপকণ্ঠেও গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনীর এসব হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ