বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে।
বিভাগভিত্তিক পূর্বাভাস
আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা
ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।



