রাজধানীসহ চার বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সতর্কসংকেত
রাজধানীসহ চার বিভাগে ভারী বৃষ্টি, বন্দরে সতর্কসংকেত

সকাল থেকেই রাজধানীতে মেঘলা আকাশ আর থেমে থেমে বৃষ্টি চলছে। নগরজীবনে ভোগান্তি নেমে এসেছে। শ্যামবাজার ঘাটের ছবি তুলেছেন দীপু মালাকার।

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

আবহাওয়া অধিদপ্তর দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, আজ মঙ্গলবার ঢাকাসহ চার বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। রাজধানীর আকাশ সকাল থেকেই মেঘলা। ইতিমধ্যে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস বলছে, রাজধানীতে থেমে থেমে বৃষ্টি চলতে পারে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

গত রোববার থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। আজও রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আকাশে গভীর মেঘ দেখা দিয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়াবিদের ব্যাখ্যা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা প্রথম আলোকে বলেন, গভীর সঞ্চারণশীল মেঘ দেখা দিয়েছে। এর ফলে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বন্দরগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা।

রোববারের আগে টানা এক সপ্তাহ রাজধানীসহ দেশের বেশির ভাগ এলাকায় তাপপ্রবাহ বয়ে যায়। জনজীবন দুর্বিষহ হয়ে ওঠে। দেশের বিভিন্ন স্থানে লোডশেডিং এই কষ্ট আরও বাড়িয়ে দেয়। তবে রোববারের বৃষ্টির পর থেকে তাপপ্রবাহ কমে আসতে শুরু করে। রোববার ৪১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।

ভারী বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। বৃষ্টি ৪৪ থেকে ৮৮ কিলোমিটার হলে তাকে ভারী বৃষ্টি এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতিভারী বৃষ্টি বলা হয়।

আজ সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। বেলা সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি হচ্ছিল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, রাতে রাজধানীতে ৮ মিলিমিটার এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।