দেশজুড়ে ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। এদিকে ট্রাকচালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পিছিয়ে গেছে। হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি বন্দরে পণ্য আমদানি-রপ্তানি। যমুনায় ঝড়ের কবলে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ৯ জনকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন ১ জন। রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় উবার চালক নিহত হয়েছেন। সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ হয়েছে। ঝড়ের তাণ্ডবে মাঝনদীতে ৪৬৭ বস্তা ভিজিএফের চালসহ ২ নৌকা ডুবে গেছে। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে।


