মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু, সিংড়ায় ঘটনা
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু সিংড়ায়

নাটোরের সিংড়ায় বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় নাটোরের সিংড়ার চলনবিলে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় ও ঘটনার বিবরণ

মৃত ইসমাইল হোসেন (৩৫) উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত যুবক ইসমাইল হোসেন সকাল ৬টায় বাড়ির পাশের দক্ষিণ মাঠে মাছ ধরতে যান। এ সময় মুষলধারে বৃষ্টির সঙ্গে একের পর এক বিকট শব্দে বজ্রপাত হচ্ছিল। সেই বজ্রপাতে তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাশ উদ্ধার ও পুলিশের বক্তব্য

ঘটনার পর স্থানীয় সিদ্দিক নামের এক প্রতিবেশী কৃষক মাছ ধরতে গিয়ে তার লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। লাশ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত হয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” তিনি বজ্রপাতের সময় মাঠে বা খোলা আকাশের নিচে অবস্থান না করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ