আসামে বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি জোট, ভোট গণনা চলছে
আসামে বিধানসভা নির্বাচনে এগিয়ে বিজেপি জোট

ভারতের আসামে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় এই গণনা শুরু হয়। নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ৭০টির বেশি আসনে এগিয়ে রয়েছে।

ভোট গণনার প্রক্রিয়া ও কেন্দ্র

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ১২৬টি বিধানসভা আসনের ভোট গণনা সকাল ৮টায় শুরু হয়। এর মাধ্যমেই নির্ধারিত হবে যে, ক্ষমতাসীন এনডিএ টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে পারবে কি না, নাকি কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ক্ষমতা দখল করবে। রাজ্যের ৩৫টি জেলার ৪০টি কেন্দ্রে ভোট গণনা চলছে। বেশিরভাগ জেলায় একটি কেন্দ্রেই সব আসনের ভোট গণনা হচ্ছে। তবে নগাঁও জেলায় তিনটি আলাদা কেন্দ্রে গণনা চলছে। এ ছাড়া কোকরাঝাড়, তিনসুকিয়া ও জোরহাট জেলায় দুটি করে গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

দলীয় প্রতিক্রিয়া ও সম্ভাবনা

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি দাবি করেছে, এনডিএ প্রায় ১০০টি আসন পেতে পারে। অন্যদিকে, গৌরব গগৈর নেতৃত্বাধীন কংগ্রেসও আশাবাদী যে, আসোম সনমিলিত মোর্চা (এএসএম) প্রায় সমান সংখ্যক আসন পেয়ে ১০ বছর পর আবার ক্ষমতায় ফিরতে পারবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ